ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনা ইস্যুতে মোদী-বাইডেনের ফোনালাপ

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে লড়াই করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে এমন বার্তাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপের পর হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে খবরটি জানানো হয়।


আমেরিকার মতোই করোনার ধাক্কায় ভারতের পরিস্থিতি বেসামাল। এর মধ্যে সোমবার (২৬ এপ্রিল) রাতে নরেন্দ্র মোদীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জো বাইডেন। দুই দেশের শীর্ষনেতার মধ্যে আলোচনায় ভারতের কোভিড-১৯ আক্রান্ত রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন, তা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।


এর আগে করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে রবিবারই (২৫ এপ্রিল) আশ্বাস দিয়েছিল বাইডেন প্রশাসন। তার একদিন পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসায় আপৎকালীন সহযোগিতাও করবে তার প্রশাসন।


করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকসহ দেশটির একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑